সীতাকুণ্ডে হঠাৎ বেড়েছে চোখ উঠা রোগ, ঘরে ঘরে আক্রান্ত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাল কনজাংটিভাইটি বা চোখের রোগ। এটাকে চোখ উঠা বলেও অনেকে অভিহিত করে থাকেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন চোখের সমস্যায় আক্রন্ত রোগীর সংখ্যা বাড়ছে।
উপজেলার কুমিরা কাজী পাড়া গ্রামের শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এক সাপ্তাহ আগে হঠাৎ আমার এক চোখে ব্যাথা অনুভব করি। এরপর চোখ লাল হয়ে যায়। স্থানীয় চোখের ডাক্তার দেখিয়ে ড্রপ ব্যবহার করি। এরই মধ্যে রোগটি আমার পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিবারের আমার বাবা, মা, স্ত্রী সন্তানসহ ৫ জন চোখ উঠা রোগে আক্রান্ত।
উপজেলার বিভিন্নস্থানে মানুষকে চোখে কালো গ্লাস পড়ে থাকতে দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া শিশুরা আক্রান্ত হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ বলেন, চোঁখ ওঠা একটি স্পর্শকাতর রোগ। বছরের কোন এক ঋতুতে চোখ ওঠা রোগ প্রকট আকারে দেখা দেয়। আবার বন্যা পরবর্তী সময় এ রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে। চোখ ওঠাকে ডাক্তারী ভাষায় “কনজাংটিভাইটিস” বলে। অর্থাৎ কনজাংটিভাইটিস বা নামক চোখের পর্দায় প্রদাহ হলে চোখ ওঠা রোগ হয়। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবসময় হাত, চোখ পরিষ্কার রাখতে হবে। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে রাখতে হবে। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করতে হবে। সে সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে।


আপনার মতামত লিখুন