মিরসরাইয়ে চোলাইমদ সহ আটক একজন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৯ সন্ধ্যা
চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে দেশীয় চোলাইমদ সহ বিবি ফাতেমা (৪৭) নামের এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে দেশীয় ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গত ১২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে মিরসরাই পৌর সদরের দক্ষিণ আমবাড়িয়া এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
গতকাল ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে আটককৃত দুই আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন।
জে-আর



আপনার মতামত লিখুন