সাতকানিয়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ ও র্যালি
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি আজ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে শুরু করে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে পুনঃরায় উপজেলা প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি এম. এ. মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা,
সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা,
অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার(ভূমি) মং চিংনু মারমা সহ উপজেলা কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,
ধর্মীয় গুরু, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিকবৃন্দ, পুলিশবাহিনী, ফায়ার সার্ভিস,
আনসার বাহিনী, গ্রামপুলিশ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের সাতকানিয়াবাসী অংশগ্রহণ করেন।
জে-আর


আপনার মতামত লিখুন