চন্দনাইশে ইয়াবা ও অবৈধ সিগারেটসহ আটক ২
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পুলিশের ব্যতিক্রম অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও ৪ হাজার পিস বিদেশী সিগারেট সহ দুইজন কে আটক করা হয়েছে।
এদিকে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মধ্যরাতে সাড়ে তিনটার সময় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক
ও জনপথ ভবনের পাশে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে পাচারকালে ৪ হাজার পিস বিদেশী সিগারেট সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড় এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাছান উদ্দিন (৩৩) কে আটক করে।
একই স্থানে একই দিনে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাস তল্লাশি করে যাত্রী বেশে ইয়াবা ট্যাবলেট পাচারকালে ১ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার জাফরগঞ্জ ইউনিয়নের চর বাকর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে সোহাগ সরকার (২৮) কে আটক করে।
ইয়াবা ও সিগারেটসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জে-আর



আপনার মতামত লিখুন