সাতকানিয়া পৌর আ’লীগের সম্মেলন নিয়ে গুঞ্জন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ২০০৩ সালে পৌরসভা গঠনের পর আনুষ্ঠানিকভাবে ২০০৪ সালে প্রথম কমিটি ঘোষণা করেছিল। সেই কমিটিতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আয়ুব চৌধুরীকে সভাপতি ও ৩ নং ওয়ার্ড সতিপাড়ার জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। পরের বছর সেই কমিটি ভেঙে পুনরায় আয়ুব চৌধুরীকে আহŸায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। তার পর থেকে দীর্ঘ ১৮ বছর পর্যন্ত আ’লীগের কমিটি পায়নি সাতকানিয়া পৌরসভা।
দীর্ঘ ১৮ বছর পর হতে যাচ্ছে সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, ১৬ তারিখ বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরদিন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেদিন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামীর সাতকানিয়া পৌর আ’লীগের নেতৃত্ব।
এদিকে দীর্ঘ দেড় যুগ পরে সম্মেলন হতে যাওয়ায় যেমন নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তেমনি সিলেকশনের গুঞ্জনে কাজ করছে চাপা উত্তেজনা। নাম প্রকাশ না করার শর্তে সাতকানিয়া পৌর আ’লীগের একজন নেতা বলেন, দীর্ঘদিন পরে কমিটি হতে যাচ্ছে।
আমরা চাই কাউন্সিল অধিবেশনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করুক। কিন্তু একটা গ্রæপ চাচ্ছে সিলেকশনের মাধ্যমে কমিটি হয়ে যাক। এমনটা হলে একটি অনাকাক্সিক্ষত সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া তৃণমূল নেতকর্মীরা যদি নেতৃত্ব নির্বাচনের সুযোগ পায় তারা পরীক্ষিত এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবে।
সম্মেলনের বিষয়ে পৌর আ’লীগ নেতা ও সভাপতি পদপ্রার্থী গোলাম ফেরদৌস রুবেল বলেন, প্রধানমন্ত্রী যদি আগামীর সাতকানিয়া পৌরসভার নেতৃত্ব নির্ধারণ করে দেন তাহলে আমরা মেনে নিব। অন্যথায় সিলেকশন করার প্রশ্নই আসেনা। কাউন্সিল হবে এবং কাউন্সিলররা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবে। তাহলে এ নেতৃত্ব যোগ্য ও সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে।
একইভাবে পৌর আ’লীগ নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ.কে.এম আসাদ বলেন, তৃণমূল নেতাকর্মীরা চায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক। তাহলে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে। যোগ্য নেতৃত্ব নির্বাচিত না হলে আগামীতে পৌর আ’লীগের রাজনীতি নিষ্ক্রিয় হয়ে যাবে। সুতরাং পৌর আ’লীগেকে সক্রিয় রাখতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে তৃণমূল নেতাকর্মীদেরকে সুযোগ দিতে হবে।
এবারের সম্মেলনে সভাপতি পদে আব্দুল গফুর লালু, শফিকুল ইসলাম শফি, রকিবুল হক দীপু ও গোলাম ফেরদৌস রুবেলের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদ ও মোজাম্মেল হক লিটনের নাম রয়েছে। তবে প্রার্থী বা নেতৃত্বে কে আসছেন তা জানতে শেষমেশ অপেক্ষা করতে হবে কাউন্সিল অধিবেশনের জন্য।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ. মোতালেব সিআইপি বলেন, পৌর আ’লীগের কমিটি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে হবে। সিলেকশনের মাধ্যমে হওয়ার কোন সম্ভাবনা নেই এবং এধরনের কিছু হবেওনা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে আমি যেরকমটা সিদ্ধান্ত দিব সেরকমটাই হবে। কারণ আমার এলাকার ভাল মন্দ আমি বুঝব। আমি এধরনের কোন সিদ্ধান্ত দিনাই এবং সিলেকশনের পক্ষেও নাই। পৌর আ’লীগের কাউন্সিল হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাউন্সিলররা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবে।
জে-আর


আপনার মতামত লিখুন