খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ
মিরসরাইয়ে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবলীগ নেতার নাম শহিদুল ইসলাম আকাশ (৩৫)। সে হিঙ্গুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলির নুর ইসলামের ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চিনকির হাটে অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

স্থানিয় সূত্রে জানাগেছে, হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলির মিজি বাড়ির নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম আকাশ চিনকীর হাটে গাছের ব্যাবসায় ও নতুন ব্রীজ এলাকায় বালির ব্যাবসায় করেন। অপর দিকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইসলামপুর এলাকার ডাইরেক চেয়ারম্যান বাড়ির ডাইরেক চেয়ারম্যান এর ছেলে মামুনের সাথে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। তার প্রেক্ষিতেই সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিনকীরহাট আকাশের ব্যাবসায় প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মামুন ও তার বাহিনীর লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই জ্ঞান হারায় আকাশ। মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা তাকে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে দ্রুত জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা হাসপাতালে নেয়ার পথে আকাশের মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আকাশের শরীরের হাতে ও মুখে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া মুখের ক্ষতছিল মারাত্মক। তার শ্বাসনালী কাটা পড়ায় শ্বাসকষ্ট ছিল।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান যুবলীগের রাজনীতি করলেও ছিলনা তাদের পদপদবি। দলের নাম ভাঙিয়ে চালায় সন্ত্রাসী কার্যক্রম। দুজনের নামে রয়েছে ডজন খানেক মামলা। সে সব নিয়েই উভয়ের ছিল ধন্দ। এর আগেও একবার আকাশকে কুপিয়েছে মামুন। সেবার জানে বেঁচে গিয়েছিল আকাশ। বহু মামলার আসামি মামুন সাম্প্রতিক জেল থেকে জামিনে এসেছে। ৪ দিন আগে জেল থেকে জামিনে এসে এবার হামলা চালিয়ে আকাশকে হত্যা করেছে।

মিরসরাই যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা জানান, তারা যুবলীগের পদপদবিধারী কোন নেতা নয়।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন জানান, ডাকাতি মামলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিলাম। ৪দিন হলো ২২মাস জেল খাটার পর জামিনে এসেছে। আকাশের নামেও রয়েছে বহু মামলা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ধন্ধ ছিল। পুলিশ অভিযানে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…