খুঁজুন
, ,

খুঁটি রেখে সড়ক সংস্কার

১৮ ফিট সড়কে ‘বৈদ্যুতিক খুঁটি’ বাঁধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 20 September, 2022, 7:43 pm
১৮ ফিট সড়কে ‘বৈদ্যুতিক খুঁটি’ বাঁধা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমখালী বিশু মিয়া সড়কটিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে সড়কের উপর কিংবা সড়ক ঘেঁষে আঠারটি ‘বৈদ্যুতিক খুঁটি’। যদিও সড়কটি গত ৬—থেকে ৭ মাস ধরে আঠার ফিট উন্নীতকররণের লক্ষ্যে সংস্কার কাজ চলছে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন চলাচলের এ সড়কে বৈদ্যুতিক খুঁটিগুলোর জন্য দুর্ঘটনায় আশঙ্খা করছেন স্থানীয়রা।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি—৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের জিএম রফিকুল ইসলামের দাবি, সড়কটি সংস্কারের পূর্বেই খুঁটি গুলো লাগানো হয়েছে। ইতিমধ্যে সেগুলো অপসারণের জন্য এলজিইডি একটি চিঠি দিয়েছেন তবে প্রায়োজনীয় টাকা জমা না দেওয়ায় সময় লাগছে।

স্থানীয় বাসিন্দা কোরবান আলীর অভিযোগ, বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো জন্য অনেকবার বলা হয়েছে তারপর তারা এখনও সরানো হয়নি। এ রাস্তা দিয়ে হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় এবং

একটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের যাতায়াত এবং চলাচল করে বিভিন্ন যানবাহন। খুঁটিগুলো অপসারণ করা না হলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী রণী সাহা বলেন, সড়কটি বাড়িয়ে ১৮ ফিট করা হয়েছে এতে কিছু খুঁটি সড়কে পড়েছে। ইতিপূর্বে আমরা বারইয়ারহাট জোনাল অফিসে সেগুলো অপসারণের জন্য চিঠি দিয়েছি।

সারেজমিনে দেখা গেছে, ধুমঘাট ব্রিজ থেকে শান্তিরহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি ধুমখালী বিশু মিয়া সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে ৬ থেকে ৭ মাস পূর্বে।

সড়কের কাজ চলেছে দ্রুত গতিতে তাই বাকি আছে শুধু কার্পেট ঢালাই। সড়কের কাজ হলেও সড়কের উপর এবং সড়ক ঘেঁষে প্রায় ১৭/১৮ টি পল্লী বৈদ্যুতিক খুঁটি রয়েছে।

তবে এ খুঁটিগুলো অপসারণ না করেই সড়কের কাজ চলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাক সহ অনেক যানবাহন চলাচল করে।

স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, সড়কটির কাজ শুরু করার সময় আমি এলজিইডি কর্মকর্তাদের বৈদ্যুতিক খুঁটি সরানোর বিষয়ে বলেছি। তারা অপসারণের আশ্বাস দিয়েছে কিন্তু সড়কের প্রায় কাজ শেষের দিকে হলেও এখনও অপসারণ করা হয়নি।

চালকেরা জানান, ব্যস্ততম চলাচলের সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটিগুলো অত্যন্ত ঝুঁকি। গাড়ির গতি বেশি, ওভারটেকের সময় খুঁটিগুলোর কারণে বিপদ হতে পারে। সামনে শীত, এসময় কুয়াশায় আচ্ছন্ন চারপাশে কি আছে আন্দাজ করা যায় না।

তাছাড়া সামনের গাড়িগুলো হেডলাইট জ্বালালে বুঝা যায় অপরদিক থেকে গাড়ি আসতেছে। সেখানে বিদ্যুতের খুঁটিগুলোতো দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। দুর্ঘটনায় খুঁটি ভেঙে সড়কে পড়লেতো আরও বিপদ। মুহুর্তের মধ্যে কারেন্ট ছড়িয়ে পড়বে।

মাইক্রবাস চালক আশরাফ জানান, সড়কটি পুরোপুরিভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে নেওয়ার দরকার। না হয় প্রত্যেককে প্রতিনিয়ত ঝুঁকিতে থাকতে হবে।

জে-আর

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।