দীর্ঘ প্রতীক্ষার পর
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনে অপারেশন শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর ডা. মো. নুর উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন অপারেশন শুরু হয়েছে গতকাল একজন রোগীর সিজার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। একজন গর্ভধারিণীর মার সুস্থ সুন্দর ছেলে বাচ্চা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুণ্ড প্রতিষ্ঠার পর থেকে প্রথম সিজার সেকশন অপারেশনের মাধ্যমে একটা পুত্র সন্তানের জন্ম দেন রুমা আক্তার স্বামীর নাম মো. সিরাজ দোয়াজি পাড়া সীতাকুণ্ড চট্টগ্রাম।
অপারেশন টিমের নেতৃত্ব ছিলেন ডা. খদিজা আক্তার পান্না সহকারী হিসেবে ছিলেন ডা. আইরিন চৌধুরী ডাক্তার জেনমিন আক্তার এনেসটেশিয়া ছিলেন ডা. মিলজার হোসেন আবাসিক মেডিকেল অফিসার সীতাকুণ্ড চট্টগ্রাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার নার্সিং সুপারভাইজার হোসেনেয়ারা নার্সিং ইনচার্জ ইন্দিরা চৌধুরী এস.এস.এন ইয়াসমিন আক্তার এবং ওটি এটেনডেন্ট মনজুর আলম, ইব্রাহিম, সালাউদ্দিন, বনমালী, নুরজাহান।
সার্বিক সহযোগীতায় ছিলেন বিভাগীয় পরিচালক চট্টগ্রাম স্বাস্থ্য ডা. সাখাওয়াতুল্লাহ এবং সসিভিল সার্জন চট্টগ্রাম ডা.ইুলয়াছ চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড শাহাদত হোসেন মহোদয়।
জে-আর



আপনার মতামত লিখুন