আনোয়ারায় বারখাইন ইউনিয়ন আ’লীগের সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ সন্ধ্যা
আনোয়ারায় বারখাইন ইউনিয়ন আ’লীগের সম্মেলন

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বারখাইন ইউনিয়নের ঝি-বা-শি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী।

উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যগ্ম সম্পাদক সগ্রীব মজুমদার দোলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনসারী মুজিব, মহিলা বিষয় সম্পাদক পারভীন হাবিবি,

বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী ফরম জমা দেন।

Feb2
Feb2