আনোয়ারায় আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইমামে আযম ও আ’লা হযরত গবেষণা পরিষদ আয়োজিত আ’লা হযরত (রা.) ১০৪তম ওফাৎ বার্ষিকী স্মরণে আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২৩ (সেপ্টেম্বর) শুক্রবার বিকালে আনোয়ারা ডায়মন্ড পার্ক কনভেনশন হলে বিশিষ্ঠ আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়্যব চৌধুরী, উপাধ্যক্ষ আল্লামা মুফিজুর রহমান,
অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য জননেতা আলহাজ্ব আল্লামা এস এম শাহজাহান, কেন্দ্রীয় প্রচার সচিব মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন,
আল্লামা ফেরদৌস আলম খাঁন আল-কাদেরী, অধ্যক্ষ আব্বাস আনোয়ারী, আল্লামা আশেকুর রহমান আল-কাদেরী, আল্লামা মোখতার আহমদ রেজভী, আল্লামা এনাম রেজা কাদেরী, ব্যাংকার মোহাম্মদ লোকমান,
মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মনির আহমদ আনোয়ারী, হাফেজ আব্দুর রহিম, আলহাজ্ব আহমদ কবির, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু তৈয়ব, মোঃ শহীদুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম ,আলহাজ্ব নাজিম উদ্দীন,
মাষ্টার নুরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল, মাওলানা মহিউদ্দিন, আ’লা হযরত গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম মুন্সি, মাওলানা মোরশেদুল হক, মুহাম্মদ নাজিম উদ্দীন, মাওলানা মোরশেদ আলম,
মাওলানা আব্দুল আলিম রেজভী, মাওলানা কাজ্বী রফিকুল ইসলাম, এস,এম সাইফুল্লাহ ফারুক, মাওলানা তৌহিদ উল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, মিজানুর রহমান, আবু তৈয়্যব, মাওলানা আজিজুর রহমান, মুহাম্মদ জাহেদুল হক, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ইলিয়াছ রেজা, মাওলানা মোখতার,
এস এম আরাফাত হোসাইন সিরাজী,নুরুল হক, মুহাম্মদ কামাল হোসেন, শায়ের আলী জিন্নাহ, শহীদুল ইসলাম, আ ন ম নাছির উদ্দীন, এস এম গোফরানুল হক, নুরুল করিম রিপন, মফিজুল আলম, এম আবু সালাম প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুহাম্মদ মুজিবুর রহমান ও মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, আলা হযরত ছিলেন নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার জীবদ্দশায় চৌদ্দ শতাধিক ইসলামের বিভিন্ন শাখা প্রশাখার উপর কিতাব লিখে সমগ্র বিশ্বে ইসলামের মহান দার্শনিক হিসাবে স্বীকৃতি অর্জন করেছে।আলা হযরত একজনব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান।
বক্তারা আলা হযরতের লিখিত পুস্তকগুলে বাংলায় অনুবাদ করে বাংলাভাষীদের মাঝে প্রচার করা এ মুহুর্তে সময়ের দাবী।আজ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নামিদামি বিশ্ববিদ্যালয় গুলোতে আলা হযরতকে নিয়ে গবেষণা চলছে।
তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদরাসা গুলোতে কলম সম্রাট ইমাম আহমদ রেজা আলা হযরত কে নিয়ে গবেষণা শুরু হয়েছে এবং ব্যাপক চর্চা চলছে। আল্লাহর দরবারে আজ শুকরিয়া আদায় করছি।
এদেশে সর্বপ্রথম ১৯৫৪ সালে কুতুবুল আউলিয়া আলে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ সিরিকোটি (রহ.) নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে মসলকে আলা হযরতের মসলকের (আকিদা) ভিত্তি করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছিলেন।
নবী প্রেমই ঈমানের পূর্বশর্ত একথা প্রাতিষ্ঠানিক রূপ দান করতে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে সেখান থেকে সত্যিকারের আলেম তৈরির ব্যবস্থা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে চারজন বরণ্য শিক্ষাবিদকে সম্মানিত করা হয়, আলা হযরতের অসমাপ্ত জীবনী বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ফ্রি বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন