সাতকানিয়ায় চারকরাতকল সিলগালা ও আট দোকানে জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৪টি করাতকল সিলগালা ও দেড় শত ঘনফুট কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৮টি দোকানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) দিনব্যাপী অভিযানে উপজেলার চরতি ও কাঞ্চনা এলাকায় এসব করাতকল সিলগালা ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া।
জানা যায়, কতিপয় ব্যক্তি উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী বাজার এবং কাঞ্চনা এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করে আসছিল।
খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এসময় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করায় তুলাতলী বাজারের নুরুল হাসান স’মিল, খাঁন স’মিল, মো. হোসেন স’মিল ও কাঞ্চনা এলাকায় এমএন মহারাজ স’মিল সিলগালা করে দেওয়া হয়। এছাড়া এসব করাতকল থেকে প্রায় দেড় শত ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
একই অভিযানে চরতির তুলাতলী বাজার ও কাঞ্চনা ফুলতলা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন