নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৬:১৪ সন্ধ্যা
চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানার পুলিশ।
মো. বাহারুল আলম বাহার (৬২) নামের ওই ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।
তিনি ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
১ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৮টায় শাহ আমানত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।
তিনি বলেন, স্থানীয়রা সকালে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন