চন্দনাইশে গণিত অলিম্পিয়াড পুরস্কার
বরকল এস.জেড. উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোস্তফা কনভেনশন হলে ‘স্বপ্নবিলাস বিদ্যানিকেতন’র আয়োজনে ‘চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’ এর পৃষ্ঠপোষকতায় এবং ‘বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটি’ এর সহযোগিতায় ‘গণিতকে মোরা করি ভয়, আজ মোরা করিবো জয়-তারুণ্যের রুপকথার গল্পের’ এ স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির প্রভাবশালী সিনিয়র সদস্য আবদুল কৈয়ূম চৌধুরী। সভাপতি ছিলেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উপদেষ্টা দিদারুল রশিদ কাজেমী।
বিশেষ অতিথি ছিলেন চুয়েট এর প্রফেসর ড. উজ্জল কুমার দেব, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী,
চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদুর রহমান, সহ-সভাপতি এড. নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, আ.ন.ম হাছান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না,কার্যনির্বাহী সদস্য জাহেদুল ইসলাম জাহি, মো. সাইফুদ্দীন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক উত্তম বিশ্বাস, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়সুল আজাদ জয়, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী,
গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফ, আহাদুজ্জামান শাওন, মীর সা’দ,তাহমিদুর রহমান চৌধুরী, আফ্রিদি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন