পূজামন্ডপে কাপড় বিতরণ করলেন আ’লীগ নেতা মুরাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:১৬ সন্ধ্যা
পূজামন্ডপে কাপড় বিতরণ করলেন আ’লীগ নেতা মুরাদ

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আড়াই হাজার কাপড় বিতরণ করা হয়েছে। গত ২ অক্টোবর (রোববার) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব কাপড় বিতরণ করেন আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এসব সনাতন ধর্মাবলম্বীদের এসব কাপড় বিতরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে শোলকাটা, শিলাইগড়া, ঝিওরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় পূর্ব বারখাইন তরুন সংঘ দূর্গাবাড়ী মাঠে এবং নিজের বাড়ীতে এসব বিতরণ করা হয়।

কাপড় বিতরণী অনুষ্ঠানে সিইউএফএল সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খানসহস্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বোরহান উদ্দিন চৌধুরী বলেন, প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দূর্গাপূজা উপলক্ষে এসব কাপড় বিতরণ করা হয়। এটি প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের এ কাপড় বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা / জে-আর

Feb2
Feb2