হাটহাজারীতে ১৩ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:২৮ সন্ধ্যা
হাটহাজারীতে ১৩ফুট দৈর্ঘ্যের অজগর উদ্বার
চট্টগ্রামের হাটহাজারী বন বিভাগ ১৩ফুট লম্বা পাইতন (অজগর) সাপ উদ্ধার করেছে বন বিভাগ। গত ২ অক্টোবর (রোববার) রাতে উপজেলা ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামতল এলাকার ওমর ফারুকের ভাঙ্গারী দোকান পিছন থেকে সাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও
এসআরটিবিডি সহযোগিতা ফতেপর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামতল এলাকার ওমর ফারুকের ভাঙ্গারী দোকানে যায়।
এ সময় দোকানের পিছন থেকে ১৩ ফুট লম্বা এ পাইতেন (অজগর)সাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন