মিরসরাইয়ে মাদক ব্যবসায়ি নারীসহ গ্রেফতার ৫
মিরসরাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১’শ পিস ইয়াবাসহ তানিয়া আক্তার (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী টি-আর ট্রাভেলস পরিবহণ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কনেশ্বর এলাকার সামছু চৌকিদারের মেয়ে। একইদিন পুলিশ আইনের ৩৪নং ধারায় শহীদ উল্লাহ, রিয়াজ হোসেন, ইকবাল হোসেন এবং ফরহাদ হোসেন নামের আরো চার আসামীকে গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী যাত্রীবাহী বাসে পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে কক্সবাজার-ঢাকামুখী টি-আর ট্রাভেলসের যাত্রীবাহী বাসে যাত্রী বেসে বসে থাকা তানিয়া আক্তারকে সন্দেহ হলে মহিলা পুলিশ দ্বারা তাকে তল্লাশি করা হয়।
এইসময় তার সাথে থাকা হাত ব্যাগের ভিতর থেকে ১১টি প্যাকেটে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়। এই ১১টি প্যাকেটের মধ্যে ২১০০ পিস ইয়াবা পাওয়া যায়। মঙ্গলবার আসামীদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন