চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এটিএম পেয়ারুল ইসলামের মতবিনিময় সভা
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পারকি সমুদ্র সৈকত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম, ভূমি মন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,
জেলা পরিষদ সদস্য প্রার্থী এসএম আলমগীর চৌধুরী, মহিলা সদস্য প্রার্থী দিলোয়ারা বেগম, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, রাউজান উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব,
চেয়ারম্যানদের মাঝে নোয়াব আলী, এমএ কাইয়ুম শাহ, আমিন শরিফ, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, কলিম উদ্দিন, আজিজুল হোক চৌধুরী বাবুল,
উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিনত করেছেন। চট্টগ্রাম নগরকে গড়ে তুলেছেন দেশের সেরা শহর হিসেবে। দেশের মেগা প্রকল্প গুলোর বেশির ভাগই চট্টগ্রাম নগরে।
জেলা পরিষদ নির্বাচনে দল আমার ওপর আস্তা রেখে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে মাননীয় ভূমিমন্ত্রীসহ প্রতিটি পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক সাথে নিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে গ্রাম পুলিশের ভাতা বৃদ্ধির সুপারিশ করব এবং চট্টগ্রামের উন্নয়নে রোডম্যাপ করব।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন