সংবাদ প্রকাশের পর : সড়ক সংস্কারের কাজ পুনরায় চালু করলো এলজিইডি
দেশের বহুল প্রচারিত দৈনিক সময়ের কাগজে সংবাদ প্রকাশের পর ঘুম ভাঙলো এলজিইডি কর্মকর্তাদের। সংস্কারের কাজ পুনরায় চালু হলো মিরসরাই উপজেলার জনবহুল মিঠাছড়া থেকে বামনসুন্দর দারোগারহাট সড়কের। গত ৩০ সেপ্টেম্বর ‘মিরসরাইয়ে সড়ক সংস্কারের কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে!’ এ শিরোনামে সড়কটি দিয়ে চলাচলকারী পথচারীদের দূর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছিলো।

এরপর সড়কটি পুনরায় কাজ চালু করতে নজরে আসে এলজিইডি কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের ৭দিন পর ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে সড়কের কার্পেটিং ঢালাইয়ের কাজ।
এতে চলাচলকারী পথচারীদের মাঝে খুশির আমেজ দেখা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশিত পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দায়িত্বরত প্রতিবেদকের প্রতি।

উপজেলা এলজিইডি অফিসার রণী সাহা জানান, বৃষ্টির কারণে কিছুদিন কাজ বন্ধ ছিলো। পুনরায় কাজ চালু হয়েছে আশাকরি খুব দ্রুত সময়ে সড়কটির কাজ শেষ হবে।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন