খুঁজুন
, ,

সড়ক সংস্কারে সোনা মিয়া চেয়ারম্যান’র হাস্যকর মন্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 8 October, 2022, 6:47 pm
সড়ক সংস্কারে সোনা মিয়া চেয়ারম্যান’র হাস্যকর মন্তব্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম হিঙ্গুলী এলাকার রুহুল আমিন সড়কের বেহাল দশা প্রসঙ্গে হাস্যকর মন্তব্য করেছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সোনা মিয়া। যদিও সড়কটি সংস্কার এখন এলাকাবাসির সময়ের দাবি।

অভিযোগ আছে, ধুমঘাট ব্রিজের পাশ থেকে শান্তিরহাট বাজার পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার সড়কের বেহাল অবস্থা দীর্ঘ দিনের। হাঁটু পানিতে ডুবে থাকে সড়কটি।

অগ্নিকান্ড, ডেলিভারিসহ ইত্যাদি প্রয়োজনে কোনো এ্যাম্বলেন্স / ফায়ার সার্ভিসের গাড়ি, বিবাহ অনুষ্ঠানের গাড়ি এবং বিদ্যুতের গাড়ি পর্যন্ত চলাচলের অনুপযোগী।

সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে স্থানীয় ধুম উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত।

এতে বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে সময় তো নষ্ট হচ্ছে সাথে বিভিন্ন সময় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সড়ক দিয়ে চলাচলকারিরা।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে আশপাশের এলাকার প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল। সড়কের বেহাল অবস্থায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সমান্য বৃষ্টিতে হাঁটু অব্দি পানি হলে তা একমাস রোদ হলেও চলাচলের উপযোগী হয়না। বার বার জনপ্রতিনিধিদের বলেও কোন সুফল মিলেনি।

‘সড়কটি কি এলজিইডি’র আওতাধীন নাকি ইউনিয়নের? সড়কের এমন বেহালদশা থেকে উত্তরণ প্রসঙ্গে জানতে চাইলে সোনা মিয়া চেয়ারম্যান বলেন, আমি প্রজেক্ট দিছি ওনারা কিভাবে দিবেন সেটা উনারা বুঝবেন।

তিনি আরো বলেন, রাস্তাটির প্রজেক্ট জমা দেয়া হয়েছে, সরকার যখন বরাদ্দ দিবে তখন হবে, কি কার্পেটিং হবে নাকি ইট দিয়ে হবে সেটা তারা বুঝবে।

২৪ ঘণ্টা / জে-আর

Feb2

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 7:59 am
শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোলশূন্যতে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা। আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। আর সেই লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তারা। কিন্তু এরপরও মিলছিল না গোলের দেখা।

ম্যাচের ৪৪তম মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এসময় ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোল থেকে বাঁচান অব্রে মদিবা। ফলে প্রথমার্ধ কোনো গোল না আসায় গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৬৫তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা। তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি।

এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন কানাডা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা।