মিরসরাইয়ে আওয়ামী লীগের সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৬:৫৩ সন্ধ্যা
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ অক্টোরব) দুপুরে উপজেলার আবুতোরাব স্কুল মাঠে চেয়ারম্যান কবির আহমেদ নিজামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গির ভুঁইয়া,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য গিয়াস উদ্দিন, সঞ্জয় বড়ুয়া,
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাফা নয়ন এবং ইউনিয়ন আওমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন