রাউজানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৭:৪৬ রাত
রাউজানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান পৌরসভায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর (সোমবার) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান তরুণ

রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী এবং ফারহান করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,

পৌর কাউন্সিলর জানে আলম জনি, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাবের হোসেন, দীপলু দে দীপু, সবুজ দে ভানু,

সাখাওয়াত হোসেন পিবলু, আরফানুল ইসলাম আবির। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন।

দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ।

২৪ ঘণ্টা / জে-আর

Feb2
Feb2