মিরসরাইয়ে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৮:২২ রাত
মিরসরাইয়ে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২ হাজার ৮’শ পিস ইয়াবাসহ বাবু শিকদার (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত ১০ অক্টোবর (সোমবার) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় ঢাকামুখী হানিফ পরিবহণে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ ১১ অক্টোবর (মঙ্গলবার) সকালে আসামীকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। সে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালে নগর এলাকার মফিজ শিকদারের পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের যাত্রী গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোন চেষ্টা করে।

এসময় তার শরীর এবং সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি কাগজের প্যাকেজিংয়ের ভিতরে ১৫ প্যাকেটের মধ্যে থেকে ২ হাজার ৮’শ পিস ইবায়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ ব্যবসা করে আসছিলো।

এ ইয়াবাগুলো রাজধানীর ঢাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা /জে-আর

Feb2
Feb2