ফেনী নদীতে বালু উত্তোলন দ্বন্দ্ব
মেয়র খোকনকে প্রধান করে ২২ জনকে আসামী করে পাল্টা মামলা
ফেনী নদীর মিরসরাই অংশে বালু উত্তোলন কে কেন্দ্র করে গুলিবর্ষনের ঘটনায় এবার বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামি করে ২২ জনের নামে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যায় এন্টারপ্রাইজের ম্যানেজার নুরুল আলম বাদি হয়ে গত ১৭ অক্টোবর (সোমবার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোনাগাজি আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্য আসামীরা হলেন গুলিবিদ্ধ হয়ে আহত অশোক সেন (৪২), মো. মিজানুর রহমান ( ৩২), ফরহাদ (৩০), রাজু (৩০), সুজন (৩২), পারভেজ (৩৩), আবু নাঈম (২৮), আবু সাঈদ (২৭), মেহেদী হাসান (২৮),
কামরুল হোসেন (৪০), জুবায়ের পারভেজ (৩২), মো. রাসেল (৩৫), মো. হারুন (৪০), আশরাফুল ইসলাম (২৮), মো. শাহরিয়ার সোহেল (৩৩), ফরহাদ হোসেন রাজু (৩০), সাইফুল ইসলাম (৩২),
মো. সাইদ নিজাম সাকিব (৩০), আব্দুল মান্নান (৫৫), সাইদুজ্জামান মাসুদ (৩৫) ও শহিদুজ্জাদান জুয়েল (৩০)। মামলায় আসামী হওয়া সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
এসময় মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেয়র রেজাউল করিম খোকনের নির্দেশে অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা আগ্নেআস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে ১ নম্বর আসামী ও ৪ থেকে ১১ নম্বর আসামীর সহযোগিতায় বাদীর লিজকৃত জায়গা থেকে ৫টি বোট ভর্তি করে ২৫ হাজার ঘনফুট বালু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আসামিরা তাদের হাতে থাকা কিরিচ এবং হকস্টিক দিয়ে কুপিয়ে ৪টি নোঙ্গর করা ভাহাজ এবং জাহাজের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে যার ক্ষতি আনুমানিক সাত লাখ টাকা।
এরআগে গত ১৫ অক্টোবর মেয়র খোকন সহ ৪ জন গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০জন সহ সোনাগাজি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মিজানুর রহমান ফরহাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনকে মামলায় প্রধান আসামী করা হয়েছে।
ঘটনায় জড়িত ও এজাহারনামীয় দুজন আসামীকে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে ওই মামলার ৪জন আসামী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর, শুক্রবার মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমিচর এলাকায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন