চন্দনাইশে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:১৬ রাত
চন্দনাইশে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী।

আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

স্বাস্থ্য ও পপ কর্মকর্তা রুমা ভট্টাচার্য, যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা ইনসট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি,

মৎস্য কর্মকর্তা হাসান আহছানুল কবির, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2