খুঁজুন
, ,

লোহাগাড়ায় খাসজমি থেকে গর্জন গাছ কাটার সময় এক শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 30 October, 2022, 11:13 pm
লোহাগাড়ায় খাসজমি থেকে গর্জন গাছ কাটার সময় এক শ্রমিক নিহত

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারী খাস জমি থেকে গর্জন গাছ কাটার সময় মোজাম্মেল হক (৫০) নামের এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম চুনতি মিরিখীলের রাঙ্গাপাহাড় এলাকার ফরিদুল আলমের বসতভিটা সংলগ্ন বাগানে এ ঘটনাটি ঘটেছে। সরকারী খাস ও খতিয়ানভুক্ত যৌথ জমিতে বাগানটি সৃজন করা হয়েছে বলে জানা গেছে।

নিহত মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং লালব্রিজ সংলগ্ন পূর্ব বিন্দাবনখিল এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চুনতি মিরিখীল রাঙ্গা পাহাড় এলাকার বদিউর রহমানের পুত্র ফরিদুল আলম চুনতি মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত (সরকারী) বিএস দাগ নং- ৩৭৩৭, ১৯১৩ নং খতিয়ানের বিএস দাগ নং- ৪৫ ও ২৫৩৮ নং খতিয়ানের ৩৭২৮ নং দাগের মোট ১৭.৩০ একর জমিতে বসতঘর, মসজিদ, পোল্ট্রি ফার্ম ও বিভিন্ন প্রজাতির গাছের বাগান সৃজন করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে। কিছুদিন আগে বাগানটি চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর কাছে বিক্রি করেন। জনু চেয়ারম্যান গত ১০দিন পূর্বে বাগানটি কাটা শুরু করেন। এক পর্যায়ে গতকাল রবিবার বড় একটি গর্জন গাছ কাটার সময় গাছটি উল্টে গিয়ে শ্রমিক মোজাম্মেল হকের মাথার উপর পড়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোজাম্মেল হকের ছেলে ইমাম হোসেন জানান, আমি ঘটনার বিষয়ে জানতাম না। আজ রবিবার বিকেল ৩টার দিকে একটি জীপে করে কয়েকজন লোক আমার বাবার লাশটি বাড়ির পুকুর পাড়ে রেখে চলে যায়। এর পরই জানতে পারলাম গাছ কাটার সময় আমার বাবা গাছ পড়ে মারা গেছেন।

এ প্রসঙ্গে চুনতি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র (অভয়ারণ্য) রেঞ্জ কর্মকর্তা মো : মাহমুদ হোসাইন জানান, চুনতি মিরিখীলে গাছ কাটার সময় গাছ পড়ে এক শ্রমিক নিহত হওয়ার সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় গর্জন, জাম, গামারী, সাথিয়ান ও নাগেশ্বরীসহ ১১টি গাছের মোথা জব্দ করেছি। এ ঘটনায় বনায়ন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : আতিকুর রহমান জানান, নিহত মোজাম্মেল হকের স্ত্রী ও সন্তানরা লাশ গ্রহণ করেছে। তারা পোস্টমর্টেম না করার জন্য আবেদন করেছে। তাই তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা।

২৪ঘণ্টা/এনআর

Feb2

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 1:03 pm
ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

মোহাম্মদ সালাহর মিসর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার দলটি।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত মিসরের। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে এটি ছিল মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ইরান পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।
বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান।

৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দিলেও মিসরের রক্ষণ ছিল দৃঢ়। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 12:08 pm
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

আগের দুই ম্যাচে মিসর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে অনেকটা একপেশে ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ট্রোসার্ড-ডি ব্রুইনারা পা রাখল নকআউট রাউন্ডে।

চার বছর আগে বিশ্বকাপে ছিলেন বেঞ্চের খেলোয়াড়, সেই লিয়েন্দ্রো ত্রোসার্ড এবার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ২০২৬ আসরে খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ ছাড়া কেভিড ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স একবার করে স্কোরশিটে নাম তোলেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমান এলিজাহ জাস্ট।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর টানা চার ম্যাচে বেলজিয়ামের কেউ গোল পাননি!
তবে আজ যেন সবকিছু সুদে-আসলে মিটিয়ে নিল বেলজিয়াম।

আগামী ১ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় হওয়া দল।

বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অথবা সেনেগাল অথবা আলজেরিয়ার বিপক্ষে লড়তে হতে পারে ডি ব্রুইনা-লুকাকুদের।

আজকের হারে ‘জে’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের।

ম্যাচের ২৮ মিনিটে আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২০২২ সালের ২৩ নভেম্বরের পরই বিশ্বকাপের এটিই কোনো বেলজিয়ানের প্রথম গোল।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আরেক গোল করেন ত্রোসার। নিউজিল্যান্ড মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে।

৬৬ মিনিটে গোল পান দলের প্রাণভোমরা ডি ব্রুইনা। ২০১৮ আসরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর এটিই বিশ্বকাপে তার প্রথম গোল।

শেষ দিকে বেলজিয়ামের শেষ দুই গোল করেন দুই বদলি রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের।

এর আগে ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 9:32 am
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্পেন। তিন ম্যাচে তিন ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠে কেপ ভার্দে। আর ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও সৌদি আরব।

উরুগুয়ের বিদায়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়। একসময়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম হতাশাজনক অধ্যায়। বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও গ্রুপ পর্বের ম্যাচে রুখে দিয়েছিল নক আউটে ওঠা কেপ ভার্দে।

অন্যদিকে অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই আগে থেকেই নির্ধারিত ছিল, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপই হবে লিওনেল স্কালোনির দলের শেষ ৩২-এর প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করলো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপে এই দুই দলের এটিই হবে প্রথম লড়াই। কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা শেষ ষোলোয় খেলবে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

ইতোমধ্যে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে যুক্তরাষ্ট্রের পেছনে গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তবে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনও নিশ্চিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর ও নিউজিল্যান্ড; এই চার দলের যেকোনো একটি আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পরের রাউন্ডে। তবে সেজন্য কেপ ভার্দেকে আগে হারাতে হবে মেসিদের।