মিরসরাইয়ে পিকআপ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের মস্তাননগর কাটাবিল এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় কুলসুমা আক্তার সুমাইয়া (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে মস্তাননগর কাটাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সুমাইয়া জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন সোনাপাহাড় এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে ও হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, শিশু সুমাইয়ার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন জানান, স্থানিয়রা ঘাতক পিকআপ টি আটক করে থানায় সোপর্দ করেছে। নিহত শিশুর পরিবার এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ করলে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করা হবে।
২৪ঘণ্টা/এসএ


আপনার মতামত লিখুন