খুঁজুন
, ,

হাজার হাজার পূণ্যার্থীর সমাগম

রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী মায়ের ৭৬তম পূজায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 November, 2022, 6:52 pm
রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী মায়ের ৭৬তম পূজায়

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পরিবারের আয়োজনে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে কুণ্ডেশ্বরী মায়ের ৭৬তম বার্ষিক পূজা। গতকাল ২ নভেম্বর বুধবার পূজা উপলক্ষে রাউজানের কুণ্ডেশ্বরী ভবনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দিনব্যাপী মাঙ্গলীক এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন বাশঁখালী ঋষি ধাম মন্দিরের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিত চৌধুরী, সাংবাদিক ডেইজী মওদুদসহ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, কবি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক ইউপি সদস্য দুলাল কান্তি দে জানান, বিগত ৭৬ বছর পূর্বে দানবীর শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজা শুরু করেন। পরবর্তীতে তার জেষ্ট্যপুত্র চিত্ত রঞ্জন সিংহ,

দ্বিতীয় পুত্র সত্য রঞ্জন সিংহ ও কনিষ্ঠ পুত্র প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজার ধারাবাহিকতা ধরে রাখেন। বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ,

পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহ সহ পরিবারের অন্যান্যরা ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পূজা ও মেলার আয়োজন অব্যাহত রেখেছেন।

শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহের পরিবারের নিজস্ব উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটেছে কুণ্ডেশ্বরী মায়ের পূজাকে সামনে রেখে।

জানা যায়, কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গনে ভোর সকালে বাল্য ভোগের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ, দুপুর ১২টায় পূস্প অঞ্জলী অর্পন ও দুপুর ১টা থেকে মহা প্রসাদ বিতরণ শুরু হয়ে বিকাল ৩টা পষর্ন্ত টানা এ কার্যক্রম অব্যহত থাকে।

এছাড়া কুণ্ডেশ্বরী মহা বিদ্যালয় মাঠে চিরাচরিত বাঙ্গালী সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী গ্রামীন মেলায় হস্তশিল্প, নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা বসে। মেলায় হাজার—হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 1:30 pm
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ।

গ্রুপ ‘এ’ থেকে নকআউটে উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ গ্রুপ থেকে স্পেন ও কেপ ভার্দে।

‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো। আর ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।

গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর সূচিও চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব ৩২-এর লড়াই শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে। সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ১টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ভোর ৫টায় পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল ৯টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনের প্রথম ম্যাচে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে। ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। আর সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২।

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:31 am
জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ল কোচ লিওনেল স্কালোনির দল। নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলটি জানিয়ে দিল, বেঞ্চের শক্তিতেও তারা কম যায় না।

শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেখান থেকেই দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলটি নিজেই করেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। উল্লেখ্য, ৫ মিনিটেই একটি গোল করেছিলেন লো সেলসো, তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।

৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দেন। স্পটকিক থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। এক বিশ্বকাপ খেলেও গোলের মুখ দেখেননি লাউতারো, এবার সেই অপেক্ষার অবসান হলো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মুসা আল তামারি ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি, সেই কাজটি করল জর্ডান।

৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। লো সেলসোর জায়গায় আসেন তিনি। সঙ্গে মাঠে নামলেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তুলে নেওয়া হয় লাউতারো ও নিকো পাজকে।

মাঠে নেমেই ম্যাচে ছাপ রাখেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন তিনি। স্কোর হয় ৩-১। আর এই গোলেই টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে গ্রুপ জে-তে শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।