খুঁজুন
, ,

কাল আ’লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যু বার্ষিকী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 November, 2022, 6:00 pm
কাল আ’লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যু বার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর)। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে মরহুমের গ্রামের বাড়িতে বাবু’র কবরে পরিবার ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এ রাজনীতিবীদ’র মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করতে আনোয়ারা—কর্ণফুলীতে শোকের তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছে দলের নেতাকর্মী ও ভক্তরা।

তিনি ২০১২ সালের ৪ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার পিতার নাম নুরুজ্জামান চৌধুরী।

তিনি আইনজীবী ছিলেন। তাঁর মাতার নাম খোরশেদা বেগম। তিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় কন্যা নুর নাহান জামান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৫৮ সালে পটিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ঐ বছরই ঢাকা নটরডেম কলেজে ভর্তি হন।

ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ার সময় তিনি বৃত্তি পেয়ে আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হন।

পরে তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে বিজনেস এডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেন। ওখান থেকে এসোসিয়েট ডিগ্রি নিয়ে ১৯৬৪ সালের ডিসেম্বরে দেশে ফিরেন। তিনি ১৯৬৫ সালে ব্যবসা শুরু করেন।

১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু । ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন।

৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু। মুক্তিযুদ্ধের প্রাক্কালে অসহযোগ আন্দোলনের সময় তার পাথরঘাটাস্থ জুপিটার হাউজ থেকে সংগ্রাম কমিটির কর্মকান্ড পরিচালিত হত।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের আসার পর জুপিটার হাউস থেকে সাইক্লোস্টাইল করে প্রচার করা হয়। তার বাসা থেকে স্বাধীনতার ঘোষণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ সব জায়গায় পাঠানো হয়।

মুক্তিযুদ্ধ শুরু হলে আখতারুজ্জামান চৌধুরী বাবু ভারতে যান এবং সেখানে প্রবাসী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য ছিলেন।

মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে তিনি বিশ্বজনমত গড়ে তোলার লক্ষ্যে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চল সফর করেন। তিনি প্রথম লন্ডনে যান।

সেখান থেকে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হয়ে আমেরিকায় যান। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) হিসেবে আখতারুজ্জামান চৌধুরী ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ গণপরিষদের সদস্য হন এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখেন। তিনি ৭২সালের সংবিধানের

অন্যতম স্বাক্ষরকারী। স্বাধীনতার পর ১৯৮৬, ১৯৯১এবং ২০০৯ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি দু’দফায় চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন ১৯৮৮ সালে তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠক এফবিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন।

ওআইসিভুক্ত দেশসমূহের চেম্বারের প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি ৭৭ জাতি গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনিই একমাত্র বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 1:30 pm
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ।

গ্রুপ ‘এ’ থেকে নকআউটে উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ গ্রুপ থেকে স্পেন ও কেপ ভার্দে।

‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো। আর ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।

গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর সূচিও চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব ৩২-এর লড়াই শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে। সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ১টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ভোর ৫টায় পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল ৯টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনের প্রথম ম্যাচে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে। ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। আর সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২।

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:31 am
জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ল কোচ লিওনেল স্কালোনির দল। নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলটি জানিয়ে দিল, বেঞ্চের শক্তিতেও তারা কম যায় না।

শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেখান থেকেই দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলটি নিজেই করেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। উল্লেখ্য, ৫ মিনিটেই একটি গোল করেছিলেন লো সেলসো, তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।

৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দেন। স্পটকিক থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। এক বিশ্বকাপ খেলেও গোলের মুখ দেখেননি লাউতারো, এবার সেই অপেক্ষার অবসান হলো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মুসা আল তামারি ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি, সেই কাজটি করল জর্ডান।

৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। লো সেলসোর জায়গায় আসেন তিনি। সঙ্গে মাঠে নামলেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তুলে নেওয়া হয় লাউতারো ও নিকো পাজকে।

মাঠে নেমেই ম্যাচে ছাপ রাখেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন তিনি। স্কোর হয় ৩-১। আর এই গোলেই টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে গ্রুপ জে-তে শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।