রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকালে রাউজান উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ওবাইদুল হক। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইমলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজ সেবা কর্মকর্তা মুনির হোছাইন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, নাছিমা আক্তার, পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজিনা ইয়াছমিন রুজি।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
২৪ঘণ্টা/এসএ


আপনার মতামত লিখুন