সাতকানিয়ায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ লিটার চোলাই মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (৪ অক্টোবর) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর নাম মো. বাপ্পি (২০)। সে কক্সবাজার জেলার চকরিয়া মালুমঘাট ২ নং ওয়ার্ড এলাকার আকবর আহমদের ছেলে।
সাতকানিয়া উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ১৫’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অপর চোলাই মদ পাচারকারীর নাম মো. হাসান (২৪)। সে চট্টগ্রাম জেলার বাঁশখালির পালগ্রাম ৫নং ওয়ার্ড লেদু মিয়ার বাড়ী এলাকার মৃত পেচু মিয়ার ছেলে।
সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউপিস্থ কেরানিহাট ষ্টেশনের বান্দরবান রোড থেকে ১ টি নাম্বার বিহীন সিএনজি ও ৬০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন