খুঁজুন
, ,

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 November, 2022, 6:46 pm
হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (৫নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে,

সমবায় সহ কর্মকর্তা মো. খালিদ ও কাকলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সুলতানুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. আলী,

উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা রেশমী চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সমবায় সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সমবায় সংগঠন নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আলোচনা সভায় শেষে উপজেলা শ্রেষ্ঠ সমবায় সংগঠনের মাঝে সন্মননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সভা পূর্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ধর্মীয় গ্রন্ত পাঠ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

২৪ঘণ্টা/জেআর

Feb2

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 7:59 am
শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোলশূন্যতে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা। আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। আর সেই লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তারা। কিন্তু এরপরও মিলছিল না গোলের দেখা।

ম্যাচের ৪৪তম মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এসময় ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোল থেকে বাঁচান অব্রে মদিবা। ফলে প্রথমার্ধ কোনো গোল না আসায় গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৬৫তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা। তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি।

এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন কানাডা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা।