আ’লীগের হাতেই বাংলাদেশের ক্ষমতা ও মানুষ নিরাপদ : ভূমিমন্ত্রী জাবেদ
চট্টগ্রামের আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের ক্ষমতা এবং দেশের মানুষ নিরাপদ। আন্দোলনে নয়, সংবিধানের সাংবিধানিক আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে।
আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।
আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদের হল রুমে আখতারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক, উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন, অডিটোরিয়াম ও অন্যান্য উন্নয়নমূলক ৪৬টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বোয়ালখালী আসনের এমপি মোছলেম উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন,
ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান,
সাধারণ আবুল মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,
মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার হুমায়ুন কবির,
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম


আপনার মতামত লিখুন