রাউজান সংসদ সদস্যের জন্মদিনে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় প্রতিবন্ধী, এতিম ও অন্ধদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর (রোববার) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।
সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী,
সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ,
সাবেক ছাত্রনেতা দীপলু দে দিপু, যুবলীগ নেতা আবু সালেক, সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সহ সম্পাদক নাছির উদ্দিন।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন