হোমিও চিকিৎসার আড়াঁলে অনৈতিক কর্মকান্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় হোমিও চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে নারী রোগীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে আব্দুল মাবুদ নামে এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে। উপজেলার কেরানিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মৌলানা হোমিও হল নামক হোমিও চিকিৎসা প্রতিষ্টানে এমন কর্মকান্ডের তথ্য পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা যায়, গত ২২ ফেব্রুয়ারি এক নারী রোগীকে তার চেম্বারের পিছনের রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে। এছাড়াও ১৪ মার্চ এবং ২৪ মার্চ আরো দুই নারী রোগীকে শ্লীলতাহানি করতে দেখা যায় এই ভিডিওতে।
শ্লীলতাহানিতে অভিযুক্ত চিকিৎসক আব্দুল মাবুদ (৪০) সাতকানিয়া উপজেলার ঢেমশার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।
জানা যায়, অভিযুক্ত চিকিৎসক মাবুদ চর্ম, যৌন, জটিল ও কঠিন, নাক, কান, গলা, ঘাড়, মাথা ও যাবতীয় রোগের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অথচ তার কোন ডাক্তারী ডিগ্রি নেই।
অভিযোগ রয়েছে সাতকানিয়া উপজেলার মধ্যে তার আরো কিছু চেম্বার রয়েছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত রোগী দেখার নামে দীর্ঘ দিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিল আব্দুল মাবুদ।
এছাড়াও সম্পত্তি অর্জনে পিছিয়ে নেই মাবুদ। ঢেমশায় তার নিজ বাড়ির পাশে দেড় কোটি টাকা মূল্যের নির্মিত একটি বহুতল ভবনের মালিক সে।
অভিযোগ আছে তার দোকানে সিসিটিভি লাগিয়ে বিভিন্ন বয়সী নারীদের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার ভিডিও দেখিয়ে ব্লেকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় করে মাবুদ। আর সেই টাকা দিয়ে কোটিপতি বনে যায় মাবুদ।
ঘটনার বিষয়ে জানতে আব্দুল মাবুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, এক ব্যক্তির একটি অনৈতিক কর্মকান্ডের ভিডিও দেখতে পেয়েছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন