চুনতি মাদ্রাসার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসার বিভিন্ন প্রকল্প আগামী ১৯ নভেম্বর উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতি সভা মাদ্রাসার হলরুমে গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
মাদ্রাসায় প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত মসজিদে আসমাউল হুসনার উদ্বোধন, আল্লামা ফজলুল্লাহ (রা:) এর জীবনী সহ মোড়ক উন্মোচন,
বোখারী ও মুসলিম শরীফের ছাত্রদের মধ্যে সবকদান, এবং মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে পিএইচডি অজর্নকারিদের সম্মাননা প্রদান,
মাদ্রাসার গভর্নিং বডি, তোলবায়ে সাবেকিন, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন উপকমিটির সদস্যদের মধ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এ
তে সভাপতিত্ব করেন আঞ্জুমানে তোলবায়ে সাবেকিন এর সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান।
সেক্রেটারি অলি উদ্দিন এর অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাওলানা হাফিজুল হক নিজামী,
উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ শাহে আলম, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন, দাতা সদস্য জসিম উদ্দিন কবির, আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,
প্রবিণ উস্তাদ আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ, অধ্যাপক হামিদুর রহমান, আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা মুহাম্মদ ইউসুফ,
মাওলানা জুবায়ের হোসেন ছিদ্দিকী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ছৈদুদ্দিন ছিদ্দিকি প্রমূখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন