উত্তর বড়হাতিয়া হাজী আবুল খায়ের ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প
চট্টগ্রামের লোহাগাড়ার ১নং বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ—দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া বলেছেন, আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবুল খায়েরের সুকীর্তি ও অবদান ইউনিয়নবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে চলেছে। যার প্রতি জনসাধারণের যে ভালোবাসা আমাদের ও আগামী প্রজন্মের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবে।
গত ১১ নভেম্বর জুমাবার দিনব্যাপি উপজেলার উত্তর বড়হাতিয়া হাজী আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ এবতেদায়ী মাদ্রাসায় “ফ্রি চিকিৎসা ক্যাম্প”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ তার অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যরা তার রেখে যাওয়া কীর্তিসমূহের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছেন। তা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।
“চিকিৎসা ক্যাম্প” এ ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, সহকারী ও নার্সের মাধ্যমে এই ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে কর্মরত ডা. জায়েদ হোসাইন, ডা. আমিন ইসলাম,
ডা. সাঈদা নাফিসা, ডা. সাজ্জাদ উপল, ডা. হাবিব ফয়সাল, ডা. সালমা সাথী, ডা. আবিদা আকতার, ডা. রওনক, ডা. শরীফ এবং ডা. তাসমিয়া আলী। এতে প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা পেয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ছিলেন গাইনি ও প্রসূতি, নবজাতক শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত—ব্যথা, চর্ম ও যৌনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। চিকিৎসা পেয়ে জনসাধারণ এবং রোগীরা প্রশংসায় পঞ্চমুখ।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক রানার সার্বিক তত্ত্বাবধানে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল খাইর এর সুযোগ্য ছেলে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস এর পরিচালনায় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি সদস্য মামুনুর রশিদ,
মোহাম্মদ আলী, আবদুশ শাকুর, মোহাম্মদ হাসনাত, মাদ্রাসা সুপার আইয়ুব আনসারী, শিক্ষক হামিদ, শিক্ষিকা জান্নাতুন নাঈম, সালমা, মিনহাজ আক্তার, আয়েশা ছিদ্দিকা প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন