বিশ্ব ডায়াবেটিস দিবসে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল দিলো ফ্রি চিকিৎসা
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিকস দিবস-২০২২ উপলক্ষে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে এ চিকিৎসা সেবা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, মুুহাম্মদ আরমান বাবু রোমেল।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, হাসপাতালের পরিচালক রাশেদুল হক, সকল চিকিৎসকগণ ও ডায়াবেটিস রোগীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মুুহাম্মদ আরমান বাবু রোমেল জানান, বিশ্ব ডায়াবেটিকস দিবস আজ।
এ উপলক্ষে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ২দিন ব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
অসহায় ও হত দরিদ্র রোগীদের জন্য ফ্রি ইনসুলিন বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী বুধবার সারাদিন ব্যাপী সকল ডায়াবেটিকস রোগীদের জন্য চক্ষু পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন