বাঁশখালীতে ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কাতুর্জ সহ সন্ত্রাসীকে আটক
চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন পশ্চিম পালেগ্রাম এলাকায় গত ১৪ নভেম্বর (সোমবার) র্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগান এবং ২ রাউন্ড কাতুর্জ সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ বোরহান (২৮), পিতা-জাফর আহমদ, সাং-পালেগ্রাম, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ বাঁশখালি থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালি থানায় সন্ত্রাসী কর্মকান্ডের ০১টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন