বাঁশখালীতে ৯১ হাজার পিস ইয়াবা সহ আটক ১
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন মিনজীরীতলা এলাকায় জনৈক শহীদুলের বসত ঘরের ভিতর মাদক দ্রব্য মজুত রেখে ক্রয় বিক্রয় করছে এ তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর (শুক্রবার) রাত ৮টায় র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে মো: শহীদ উল্লাহ (৩৫), পিতা-মৃত সৈয়দুল ইসলাম, সাং-মিনজীরীতলা, থানা-বাঁশখালী, জেলা- চট্টগ্রাম’কে আটক করা হয়।
আটককৃত মো: শহীদ উল্লাহ (৩৫)’র ঘরের মাটির গর্ত হতে ১টি প্ল্যাষ্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামী শহীদকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন