খুঁজুন
, ,

আল্লামা ফজলুল্লাহ (রহ.)’র জ্ঞানের দ্যোতি আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত: ড. হোছামুদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 November, 2022, 4:11 pm
আল্লামা ফজলুল্লাহ (রহ.)’র জ্ঞানের দ্যোতি আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত: ড. হোছামুদ্দিন

আল্লামা ফজলুল্লাহ (রা.) জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন, মসজিদ প্রকল্পের উদ্বোধন, বুখারী—মুসলিম শরীফের সবক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৯ নভেম্বর (শনিবার) চুনতি হাকিমিয়া কামিল (অনার্স—মাস্টার্স) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আই আই ইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শায়খুল হাদীস প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সভাপতির বক্তব্যে ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, আল্লামা ফজলুল্লাহ (রহ.) বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের এক আলোকিত ব্যক্তিত্ব ও নন্দিত বুযূর্গ আলেম ছিলেন। তিনি ছিলেন সাধারণের মাঝে অসাধারণত্বের ঐশ্বর‌্যে মহীয়ান।

জ্ঞান-গভীরতা, তাকওয়া, আত্মশুদ্ধি, অধ্যাত্ম সাধনা, মানবসেবা, অন্তদৃর্ষ্টি ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাঁর ইলম, ব্যক্তিত্ব ও চারিত্রিক প্রভাবে বহু মানুষের জীবন ধারায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

একজন দক্ষ পরিচালক হিসেবে দেশের গন্ডি পেরিয়ে সূদুর ভারতের কলকাতা আখড়া মাদ্রাসার পরিচালক হিসেবেও তার সুখ্যাতি ছিল।

তাঁর সুললিত মধুমাখা কণ্ঠের যুক্তিপূর্ণ দ্বীনি আলোচনা ও উপদেশ শোনার জন্য মাহফিলে ভরপুর সমাগম হতো।

মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি ও আল্লামা ফজলুল্লাহ (রাহ.) ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা অধ্যাপক ড. আবুল আ’লা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যাওক নদভী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী,

আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আব্দুল কাদের, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী,

চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এনামুল হক।

বিদেশে অবস্থানরত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফীক আহমদের লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

সম্মানিত অতিথি ছিলেন জামেয়া দারুল মা’আরিফের সহকারী মহাপরিচালক মাওলানা ফোরকান উল্লাহ খলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ, লোহাগাড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম কবির,

সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন,

মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম, অধ্যাপক মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, কাজী মাওলানা নাসির উদ্দিন, শিল্পপতি আলহাজ্ব আবদুশ শুকুর, আলহাজ্ব মোসলেম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমনে তোলবায়ে সাবেকীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা জিয়াউল করিম।

পরিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশায় জড়িত প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সামাপ্তি ঘোষণা করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন মহোদয়।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।