পটিয়ার ভাটিখাইনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১৪ নং ভাটিখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে গত ১৮ নভেম্বর (শুক্রবার) ৭নং ওয়ার্ডের পাইপাস সড়কের পশে^র্ বিকেল সাড়ে ৩টায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণমনী আচার্যের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ১৪নং ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতেয়ার।
সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট খোরশেদ আলম, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, পূর্বভাটিখাইন পূজা উদযাপন পরিষদের চেয়ারম্যান সমীর দে, মোহাম্মদ নাসির(ড্রাইভার), সন্তোষ সরকার প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ, ছোটন সরকার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রুবেল, আনন্দ দে, শান্তুনু দে, মোহাম্মদ শফিকুল ইসলাম, বাবুল, টিপু, চন্দন দে, প্রদীপ দে, জসিম উদ্দীন, জমির উদ্দীন, সঞ্জিত দে, রুবেল দে, কিরণ আচার্য, জাহাঙ্গীর হোসেন, শহীদ, মোহাম্মদ শহীদুল আলম, মোহাম্মদ মঞ্জুরুল আলম, মোহাম্মদ আনোয়ারুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, এ এলাকায় মাদক সেবন, বিক্রি সম্পূর্ণরুপে নিষিদ্ধ করতে হবে। মাদক সেবন, বহন এবং মাদক সেবনকারীদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবেনা।
মোট কথা এলাকাসীদের সাথে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়কারীদের সংস্পর্শ সম্পূর্ণরুপে বয়কট করতে হবে। মাদকমুক্ত করতে হবে এলাকাবাসীকে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন