চন্দনাইশে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মোহাম্মদ ফজলুল করিম যোগদান করেছেন। এর আগে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে বদলির পর ডা. মোহাম্মদ ফজলুল করিম তার স্থলাভিষিক্ত হন।
৩৩তম বিসিএসের (স্বাস্থ্য ক্যাডার) এ কর্মকর্তা গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস পাস করেন। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। তার স্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনোকলজিস্ট হিসেবে কর্মরত।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হওয়ার শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন