সাতকানিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ১ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ২০ নভেম্বর (রোববার) রাতে উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার ষ্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম কাজী মো. মাঈন উদ্দিন (৩৭)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উত্তর মটুয়া বটতলী ৮নং পৌর ওয়ার্ড কাজী বাড়ী এলাকার মৃত কাজী সাইদুল হক প্র: শেখ আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন