সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৭:৫৪ রাত
সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ১ হাজার ৪’শ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম ওবায়েছ প্রকাশ হালা পুতু (২২)। সে কক্সবাজার জেলার ইদগাঁহ ডালার মুখ এলাকার মৃত ছাব্বির আহাম্মদের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2