বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
চট্টগ্রামের রাউজান পৌরসভার উদ্যোগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় পৌরসভার হলরুমে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক এ বর্তমান শিক্ষার্থীদের সাথে প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল আবর্জনার পরিমিত ব্যবহার ও রিসাইক্লিং প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ, জনসচেতনতা সৃষ্টি এবং রাউজান পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে রাউজান পৌরসভার নাগরিকবান্ধব বিভিন্ন কর্মকান্ডে গতিশীলতা এনে পৌরসভাকে একটি সমৃদ্ধ ও
মডেল পৌরসভায় রূপান্তর করার লক্ষ্যে সাংসদের নির্দেশনায় মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মতামত ব্যক্ত করেছে। তাদের যেই আইডিয়া গুলো পৌরসভার কার্যক্রমকে আরো গতিশীল করবে, নাগরিকদের সেবায় ভূমিকা রাখবে সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন পৌর মেয়র।
ভার্সিটি এডমিশন কেয়ারের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক ছাত্রনেতা দীপলু দে দীপু।
সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মো. আসাদ হোসেন, ছাত্রলীগ নেতা, তানভীর চৌধুরী, আরমান সিকদার।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মতামত ব্যক্ত করেন মো. সায়েম, মোরশেদুল হক, সাইফুল ইসলাম বাপ্পু, সুজন, অয়ন, সানজিদা, রিফাত, আবিদ,
রবিউল, অপি, জয়িতা, তন্বী, চিশতি, সাজিদ, মিশু, ইমরান, শহিদ, জয়নাল, রাইহান, সাহেদুল, কায়সার, সুব্রত, অন্তু প্রমূখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন