চট্টগ্রামের মহাসমাবেশে রাউজানের ২০ হাজার মানুষ যোগ দেবে
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের মহাসমাবেশকে ঘিরে রাউজানে এখন সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পথে পথে স্থাপন করা হয়েছে বিলবোর্ড, ব্যানার। মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতিতে গত প্রায় এক সপ্তাহ থেকে এই উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে মতবিনিময় সভা। প্রতিটি সভায় উপস্থিত থাকছেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী আগে ঘোষণা দিয়েছেন ওই মহাসমাবেশে রাউজান থেকে ২০ হাজার মানুষ যোগ দেবেন। সবার পড়নে থাকবে সাদা সার্ট অথবা সাদা পাঞ্জাবী।
আগামী ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতি সভা হয়েছে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ বিএ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আজম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এস আজম খান,
আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোরশেদ খসরু, আব্দুল মালেক, জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাহবুল আলম, কানুরাম দে, প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল, ইউপি সদস্য অজিত বিশ্বাস, আবদুল্লাহ আল মাসুদ,
জগদিশ বড়ুয়া, রিটন দে, লোকমান হোসেন, জামাল উদ্দিন, জানে আলম দুলাল, জাহানারা বেগম, আনোয়ারুল আজিম, চন্দন বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া,
সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন রোবেল, মোহাম্মদ রাশেদ, অমিত বিশ্বাস, মো. আবছার, চন্দন কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, সহকারী সচিব মো. রহমান,
মো. পারভেজ বেতার, হাফিজ আহমেদ, মহিম উদ্দিন, আকবর আলী জয়, আব্দুল আজিজ, মাসুদ ইমতিয়াজ, মো. আরিফ, দেলোয়ার, ছাত্র নেতা ফয়সাল মাহমুদ তৃষাদ, রিমন, নেয়ামত, রায়হান, সালাউদ্দিন, শিমুল।
ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ এ প্রস্তুতি সভায় ঘোষণা দিয়েছেন এমপির ঘোষণার বাস্তবায়নে এ ইউনিয়ন থেকে সর্বাধিক মানুষ মহাসমাবেশে যোগ দিবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন