চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:০২ সন্ধ্যা
চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম জেলা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনকে ২০২৫ সাল পর্যন্ত শিথিল চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

গত রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন

জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে দুপুর ২টায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2