আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:১৪ সন্ধ্যা
চট্টগ্রামের আনোয়ারায় মাদকসেবনের দায়ে ৩ যুবককে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাতে অভিযোগের ভিত্তিতে উপজেলার বৈরাগ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো : বৈরাগ ইউনিয়নের মো. মাহফুজ (২৫), মোহাম্মদ রিপন (২৩) ও মোহাম্মদ রাসেল (২৪)। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাদক সেবনের দায়ে আটককৃতদের
৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ অভিযান। এ অভিযান অব্যাহত রয়েছে।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন