সাতকানিয়ায় ২ মহিলা মাদককারবারি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারীরা হলেন, কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার ৩নং পৌর ওয়ার্ড ঝাউতলা (গাড়ির মাঠ) এলাকার মৃত জহির উদ্দিন প্র: জাফর আলমের মেয়ে হাজেরা খাতুন (৪০) ও জেলার চকরিয়া উপজেলার ৯নং পৌর ওয়ার্ড ভাঙ্গারমুখ গণি সিকদারপাড়া এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে আয়শা বেগম (২৬)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে সাতকানিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে ২ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম জাফর সাদেক (৩৫)। সে উপজেলার রূপকানিয়া এলাকার নুরুল আলমের ছেলে।
আজ বুধবার (৩০ নভেম্বর) উপজেলার ছদাহা ইউনিয়নের দস্তিদার হাট আমতল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা। এসময় তিনি বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন