প্রধানমন্ত্রীর আগমনে মুহাম্মদ হুসাইন পাভেল’র শোভাযাত্রা
চট্টগ্রামে দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষে শোভাযাত্রা শুরু করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়া সুযোগ্য সন্তান মুহাম্মদ হুসাইন পাভেল।
আগামীকাল ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে। এদিকে জনসভা সফল করতে কাজ শুরু করেছে জেলা ও নগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নগরজুড়ে চলছে সাজসজ্জার কাজও।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) সহ-সভাপতি মুহাম্মদ হুসাইন পাভেল বলেন, এবারের জনসভায় জনসমাগমের রেকর্ড গড়তে চান। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য আশপাশের মানুষ যাতে শুনতে পারে এ জন্য লাগানো হবে ৩০০ মাইক। পলোগ্রাউন্ডে সাত ফুট উঁচু মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য হবে ১২০ ফুট ও প্রস্থ হবে ১৪০ ফুট। মঞ্চে একসঙ্গে ২’শ অতিথি বসতে পারবেন।
এ জনসভা থেকে দলীয় প্রধান শেখ হাসিনা আগামী নির্বাচনে বিজয়ের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হয়তো তিনি জনগণের কাছে আগামীর চট্টগ্রাম ও বাংলাদেশ সম্পর্কে বার্তা পাঠাতে পারেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বেশি সময় দিতে ও করোনা মহামারিসহ নানা কারণে তিনি দীর্ঘদিন খোলা মাঠে দলীয় জনসভায় যোগ দেননি। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তিনি দীর্ঘ ১০ বছর পর সমাবেশে ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, আমরা প্রিয় নেত্রীর আগমনে খুবই খুশি। আমরা সেদিন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে আমাদের নেত্রীকে দেশবাসীকে দেখিয়ে দিতে চাই চট্টগ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
২৪ ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন